দুধের শিশু মো. এলহাম। এখনো দুই বছর হয়নি। গত ছয় দিন ধরে মা শব্দটি উচ্চারণ করে কাঁদছে আর মাকে খুঁজছে। সকালে ঘুম থেকে উঠে ঘরের এক কক্ষ থেকে আরেক কক্ষে খুঁজে বেড়ালেও মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে সে। গত ২৬ অক্টোবর অবুঝ এই দুধের শিশুকে রেখে পালিয়েছেন লাকি আক্তার (২০) নামে এক গৃহবধূ। লাকি রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের দিনমজুর মো. শাকিলের স্ত্রী।
শাকিল জানান, গত ৬ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন লাকি-শাকিল দম্পতি। কয়েক বছর ধরে তার স্ত্রী পরকীয়া আসক্ত হয়ে পড়েন। প্রায় সময় মুঠোফোনে কথা বলত। শাকিল প্রতিবাদ করলে তাকে মেরে ফেলাসহ বিভিন্ন হুমকি দিতো। এভাবে চলতে থাকে। সর্বশেষ ২৬ অক্টোবর দুপুরে দুই বছরের কম বয়সী শিশুটিকে রেখে চার বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে ঘর ছাড়েন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে আজ রোববার শাকিল বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দেন।
শাকিল বলেন, ‘আমার মা আমার এই অবুঝ শিশুটিকে সামলতে পারছে না। খুব কান্নাকাটি করছে, কি করব বুঝতে পারছি না।’
রাউজান থানার ডিউটি অফিসার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হানিফ বলেন, ‘শাকিল নামে এক যুবক এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরত্বের সঙ্গে নিয়েছি। খুঁজে বের করে শিশুটিকে তার মাকে ফিরে দেওয়ার চেষ্টা চলছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051