পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় পবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে ওই শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী নতুন পদপ্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পবিপ্রবির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়।
২০১৭ সালের ২৬ জুন মোশায়দুল ইসলাম সাদিকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051