
সুইডেনে রাষ্ট্রীয় সহযোগীতায় কোরআন অবমাননার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজ শেষে উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচীর আয়োজন করেন।
জুম্মার নামাজ শেষে ডোমার বাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উল্লেখিত স্থানেই প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও রেলওয়ে ষ্টেশন মসজিদের খতিব কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্পাদক মোসলেহুদ্দীন শাহ ও চইবি শিক্ষার্থী মাওলানা আবু সাঈদ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। সেইসাথে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহŸান জানান তারা।
ভিন্নবার্তা/এমএসআই