1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩ ১১:৩৬ pm

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার দেশটির বিচার বিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসলাম ধর্ম, মহানবী এবং পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ইউসুফ মেহরদাদ ও সদরুল্লাহ ফাজেলি জারে নামের দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির এই সংবাদমাধ্যম বলেছে, অভিযুক্ত ওই দুই ব্যক্তি ইসলাম বিদ্বেষ, নাস্তিকতার প্রচার এবং পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার জন্য ধর্মবিরোধী কয়েক ডজন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করেছিলেন।

২০২১ সালের মার্চে এই দুজনের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য প্রকাশ করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে মিজান। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, ইরানে জোরপূর্বক এই ধরনের স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। বিভিন্ন সময়ে তারা ইরানি কর্তৃপক্ষের নিন্দাও জানিয়েছে।

ইরানে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বশেষ এই ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিশ্বে চীনের পরই ইরানে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত মাসে নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস ও প্যারিসের টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি নামের দুটি মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। যা তার আগের বছরের চেয়ে ৭৫ শতাংশ বেশি।

কেবল চলতি বছরেই ইরান অন্তত ১৫১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে সংস্থা দুটি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ