1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মা সেতু আমাদের অহংকার : লেবানন রাষ্ট্রদূত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২ ৯:২২ pm

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে লেবাননের বৈরুত দূতাবাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার দূতাবাসের হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন সহ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা টেলিভিশনে পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘পদ্মা সেতু আমাদের অহংকার। এটি আমাদের গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বাংলাদেশের জন্য আজ একটি গর্বের দিন, একটি ঐতিহাসিক দিন। পদ্মা সেতু আমাদের দেশের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। যেটা প্রধানমন্ত্রী শেষ করেছেন। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু দেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত করেছেন। এই সেতু দক্ষিণাঞ্চলের মানুষের আশার প্রতীক ও তাদের জীবনমান অনেকাংশে বৃদ্ধি পাবে।

লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে। এসময় উপস্থিত বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদসহ সেতুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এর আগে, এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং পদ্মা সেতুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ