1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসলো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০ ১২:২৮ pm

করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসলো। বসানো বাকি রইলো আর মাত্র ১২টি স্প্যান। সোমবার (৪ মে) সকাল পৌনে ১১টার দিকে মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০তম পিয়ারের ওপর ‘৪এ’ আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রবিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি তিয়ান-ই ক্রেনে করে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিয়ারের কাছে।

২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসলো ২৯তম স্প্যানটি। এখন পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। চীনে পদ্মা সেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়।

মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ‘মাওয়াতে বর্তমানে ঝড়ো আবহাওয়া চলছে। এই রোদ, এই ঝড়-বৃষ্টি। আবহাওয়া বিবেচনা করে স্প্যান বসানোর জন্য দুই দিনের সিডিউল রাখা হচ্ছে।’

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ