পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ফেরির ধাক্কার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে এ কমিটি গঠন করা হয়।
বিআইডাব্লিউটিসি-এর পরিচালক (বাণিজ্যিক) আশিকুজ্জামানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিচালক মো. শাহ জাহান, বিআইডাব্লিউটিসি-এর এজিএম (মেরিন) আহমেদ আলি ও এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।
শুক্রবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আগামী তিন দিনের মধ্যে সংস্থার চেয়ারম্যান বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’
এর আগে বিআইডাব্লিউটিসি থেকে আরেক আদেশে ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এতে বলা হয়, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত রো রো ফেরি শাহ জালাল সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে আহত হয় ফেরির ২০ যাত্রী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051