পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার উল্টে গেছে। এতে দুইজন আহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- তুহিন ও আবু সাইদ। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রেজোয়ানুল জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে গাড়িটি টোল প্লাজার সামনে দ্রুতগতির কারণে পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে দুইজন আহত হন। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051