বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু চালু হয়েছে। আজ রোববার দুপুর থেকেই সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন সড়কে ছিল ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়।
সংশ্লিষ্টরা জানান, এদিন অনেকে পদ্মা সেতু দেখতে এসেছিলেন। তবে বেশিরভাগই এসেছিলেন রাজধানীতে যাওয়ার উদ্দেশ্যে। শরীয়তপুরের জাজিরা, মাদারীপুরের শিবচরের মানুষই ছিলেন বেশি। তাদের অনেকে জানান, সেতুর জাজিরা টোলপ্লাজার সামনে ঢাকামুখী বিভিন্ন পরিবহনের বাস পাওয়ার কথা ছিল। তবে তাদের অনেকে বাসে উঠতে পারেননি।
বিকেলে জাজিরায় নগর থেকে আসা আজিজ ও রোকসানা বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের টাকায় সেতু করে দিয়েছেন। তবে আমরা পদ্মা সেতুর কাছাকাছি এলাকায় থাকলেও ঢাকা যাওয়ার জন্য বাস পাচ্ছি না। যে বাসই আসছে তা যাত্রীতে পরিপূর্ণ। অবিলম্বে টোলপ্লাজা কিংবা জাজিরা প্রান্তের গোল চক্কর এলাকায় বাস টার্মিনাল করার দাবি জানাচ্ছি।
গতকাল শনিবার সকালে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোর ৬টা থেকে থ্রি-হুইলার ও সাইকেল ব্যতীত সকল যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051