প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন।
প্রধানমন্ত্রী অফিসে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দাপ্তরিক সফরের বিশেষ অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ হাতে পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তাদের নতুন পদে র্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051