পদক পাবার যোগ্য যারা
পদক পায় না তারা,
অযোগ্য সব তোষণকারীর
পদক মিলে সারা!
নতুন সৃষ্টির জন্য যারা
আপ্রাণ চেষ্টা করে,
পদক নামের সোনার হরিণ
যায় না তাদের ঘরে!
কৃত্রিম শ্রদ্ধা মিথ্যা ভাষণ
যারা করতে পারে,
পদক দাতার মন আকাশে
তরাই নজর কাড়ে!
ভিন্ চেতনার শিল্পী, লেখক
যতই করুক ভালো,
তাদের ভাগ্যে হয় না আঁকা
সেই পদকের আলো!
এক চেতনায় সবাই মত্ত
ভাবে না কেউ ভিন্ন,
এই সমাজে রাখতে চায় না
প্রতিবাদের চিহ্ন!!
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051