নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক ১ নং ওয়ার্ড) হিরাঝিল কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের ওপর নির্মিত কাঠের সেতুটি আবারও ভেঙে পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় পথচারী নিয়ে সেতুটি ভেঙে পড়ে।
জানা গেছে, এর পূর্বে আরও একবার সেতুটি ভেঙে পড়েছিল। তখন তাৎক্ষণিক ওই ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কাঠ দিয়ে সংস্কার করা হয় এটির। সংস্কার হলেও সেটি ভালোভাবে মেরামত করা হয়নি সেসময়। ফলে মানুষজন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হয়ে আসছিলেন। বুধবার আবারও ভেঙে পড়ে সেতুটি।
এ বিষয়ে (নাসিক) ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, অতি দ্রুত সেতুটি সিটি করপোরেশন কর্তৃক সংস্করণ করা হবে। এর পূর্বে আমি নিজ অর্থায়ানে সংস্কার করে দিয়েছিলাম।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051