মানিকগঞ্জে বাসচাপায় বেগম রোকেয়া (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহবুবুল আলম লাবলু জানান, প্রতিদিনের মতো তার শাশুড়ি ভোরে হাঁটতে বের হন। রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকামুখি দ্রুতগতির সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেলফি পরিবহনের যাত্রী নাজিমুদ্দিন জানান, দুর্ঘটনার পর স্থানীয় পুকুরিয়া বাসস্ট্যান্ডে সব যাত্রী নামিয়ে দিয়ে বাসটি খালি অবস্থায় মানিকগঞ্জের দিকে পালিয়ে যায়।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের চেষ্টা চলছে।
তিনি জানান, বাসের নম্বর সংগ্রহ করা হয়েছে। বাসটি দ্রুত সময়ের মধ্যে আটক করতে সক্ষম হবো।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051