পঞ্চগড়ের আটোয়ারীতে মায়ের সাথে অভিমান করে রুনা আকতার (১৩) নামের এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামে এ ঘটনাট ঘটে।
নিহত রুনা ওই গ্রামের মো: তাহেরুল ইসলামের ছোট মেয়ে। সে পূর্ব দারখোর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
প্রতিবেশীরা জানান, বুধবার সন্ধ্যায় লেখাপড়া ও গৃহস্থলীর কাজ-কর্ম নিয়ে মা-মেয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। মেয়ে বকা খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়ে। পরে মেয়েকে বিছানায় দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাত প্রায় ১০টার দিকে তারা তাকে বাড়ির পিছনে ধান ক্ষেতের পাশে একটি আম গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগোনো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘটনা দেখে ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদকে খবর দেন।
চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে বারঘাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হরেন্দ্র নাথ রায় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ মাটিতে নামান।
পরিবারের লোকজন জানান, মায়ের সাথে অভিমান করে রুনা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার আটোয়ারী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051