পঞ্চগড়ে এস্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। পঞ্চগড়-আটোয়ারী সড়কের কমলাপুর এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালিবুর রহমান (৪৯) ও মুক্তারুল হক (২৪)। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সাবাজপুর ও দুহশুহ গ্রামে।
পুলিশ জানিয়েছে, ওই দুই শ্রমিক পঞ্চগড়-দিনাজপুর রোডে সড়ক উন্নয়নের কাজ শেষে এস্কেভেটর মেশিনটি ট্রাক্টরযোগে আটোয়ারী নিয়ে আসছিলেন।
এ সময় কমলাপুরে নির্মাণাধীন একটি কালভার্টের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে দুই হেলপার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক্টরচালক সুকুমার রায়ও আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পঞ্চগড় সদর থানার এসআই মো. মোস্তাফিজ দুর্ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051