সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর নয়া পল্টন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় মাস্টারমাইন্ডসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
আজ শুক্রবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি বলেন, গত ১২ নভেম্বর রাজধানীর নয়া পল্টনে বাসে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মাস্টারমাইন্ডসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার রাত সাড়ে ১০টায় মতিঝিল জোনের ডিসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051