বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লী বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করে। মিলনমেলায় বাংলাদেশ থেকে প্রখ্যাত চিত্রশিল্পী রোকেয়া সুলতানা অংশগ্রহণ করেন।
গতকাল রবিবার সন্ধ্যায় হাইকমিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার মোহাম্মদ ইমরান আগত বরেণ্য শিল্পীদের স্বাগত জানান।
এতে বাংলাদেশ হাইকমিশনের সংগ্রহে থাকা প্রায় ২৫টি চিত্রকর্ম প্রদর্শন করা হয়। প্রদর্শিত চিত্রকর্ম সমূহের মধ্যে কিংবদন্তি চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, মর্তুজা বশির, মনিরুল ইসলাম ও শাহাবুদ্দিন আহমেদ অন্যতম।
সমসাময়িক ভারতীয় চিত্র শিল্পীদের মধ্যে যতীন দাস, আনন্দময় চ্যাটার্জিসহ প্রায় ১৫ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক সংগঠকসহ দিল্লীর সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে হাইকমিশনার মোহাম্মদ ইমরান বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক বিনিময়ের উপর তিনি গুরত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিকগণ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051