৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারি নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচন। ৩১ ডিসেম্বর দুপুরে নড়াইল সদর পৌরসভায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত জুলফিকার আলী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচিত হবে বলে আশাবাদী বিএনপির প্রার্থী সাবেক পৌর মেয়র জুলফিক্বার আলী মন্ডল।
এ সময় জেলা উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, পৌর বিএনপির সভাপতি আজিজার রহমান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ প্রমুখ।
এদিকে, আ.লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ও মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া কালিয়ায় আ.লীগের মনোনয়ন পাওয়া ওহিদুজ্জামান হীরা ও বিএনপি প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু মনোনয়ন জমা দেন। এ নিয়ে এই দুই পৌরসভায় আ.লীগের কয়েকজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি এই দুই পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়পত্র জমাদানের শেষদিন। ৩ জানুয়ারি মনোনয়ন বাছাই এবং ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এনএ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051