
নড়াইল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনজুমান আরা আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, জেলা আ’লীগ নেতা হাফিজ খান মিলন, মিটুল কুন্ড, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস,এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইল পৌরসভায় এই প্রথম মেয়র পদে কোনো মহিলা প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। এদিকে নড়াইল পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি জুলফিকার আলী মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিবেন।
জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, এ পর্যন্ত শুধুমাত্র নৌকার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া শেষ তারিখ। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। আগামী ৩০ জানুয়ারি নড়াইল পৌর ও কালিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা ডটকম/এনএ