নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১জুলাই) নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য নড়াইল সার্কিট হাউসে ছাত্রলীগের কাউন্সিলর ও প্রার্থীদের নিয়ে অতিথবৃন্দ বসেন এবং মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় নেত্রীবৃন্দ কমিটি ঘোষনা না করে দ্রুত নড়াইল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়কজন কর্মী জানান,কেন্দ্রিয় নেতারা পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সার্কিট হাউজ এলাকা ঐ মধ্য রাতেই ত্যাগ করেন এখানে পল্টু দ্দার নাম ঘোষনা না হলে মারামারি হতো।
এদিকে অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জমান পলাশ অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত ছিলেন না। অভিযোগে জানা গেছে, সম্মেলনের প্রথমে যে ব্যানার করা হয়েছিল সেখানে তার নাম না ছিল না। যদিও পরের ব্যানারে নাম রয়েছে। এছাড়া সম্মেলনকে সফল করতে তাকে বাদ দিয়েই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কারণে তিনি সম্মেলনে আসেননি। এর আগে বর্তমান নেত্রীত্বে আসা একটি গ্রুপ কিছুদিন আগে শহরের পুরাতন বাস টার্মিনালে তাকে মারধর সহ লাঞ্ছিত করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিকেল পৌনে ৪টার দিকে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হলে তিনি সবাইকে শুভেচ্ছা দিয়ে দ্রুত বক্তব্য শেষ করেন।
প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, কোন ছাত্র নেতার নেতৃত্ব দেওয়ার কতটুকু যোগ্যতা ও ক্ষমতা রয়েছে তা আমরা দেখবো। যোগ্যদের হাতেই আমরা নেতৃত্ব তুলে দেব।
নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি বলেন, এখন ছাত্রলীগের পরিচয় দিতে লজ্জা হয়। নড়াইলে ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব ছাত্রলীগের ঐতিহ্য ম্লান করছে।
ছাত্রলীগের কয়েকটি ইউনিটের নেতাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। শুনেছি তারা কেউ কেউ নাশকতা মামলার আসামি। তার অনুরোধ নেশাগ্রস্থ কেউ যেন নেতৃত্বে না আসে। তাদের পারিবারিক পরিচয় ও শিক্ষা দেখে নেতৃত্বে আনতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস বলেন, ছাত্রলীগ এখন বিভিন্ন ব্যক্তিলীগে পরিণত হয়েছে। এসব ব্যক্তিলীগ বাদ দিয়ে শিক্ষিত, মেধাবী, দক্ষ ও সৎ নেতৃত্ব বাছাই করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, যারা করোনাকালীন সময়ে এবং দুঃসময়ে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে, ছাত্রলীগকে এগিয়ে নিচ্ছেন তাদের নেতৃত্বে আনতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে ২১জুলাই নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
আজ ২১ জুলাই নড়াইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে ৭জন দৌড় ঝাঁপ করছেন। এই পদ প্রত্যাশির মধ্যে ৩জন সভাপতি এবং ৪জন সাধারণ সম্পাদক রয়েছেন।
এবার সম্মেলনে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দাবি- আর যেন প্রেস বিজ্ঞপ্তির কমিটি এবং আংশিক কমিটি না হয়ে পূর্ণাঙ্গ, পরিচ্ছন্ন, সৎ, সাহসি ও সৃজনশীল মেধাসম্পন্ন একটি কমিটি গঠন হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051