1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের জন্মবার্ষিকী পালিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ৬:৫৭ pm

নড়াইলের কৃতি সন্তান দক্ষিন-পশ্চিম অঞ্চলের অন্যতম স্বভাব কবি বিপিন সরকারের ৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বভাব কবি বিপিন সরকার স্মতি রক্ষা পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে কবির নিজ এলাকা নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গায় শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বিপিন সরকার রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বিপিন গীতি এবং অষ্টক গানের আয়োজন করা হয়।

কবির বাড়ি প্রাঙ্গনে স্বভাব কবি বিপিন সরকার স্মতি রক্ষা পরিষদের সভাপতি ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিতে স্মরণ সভায় বক্তব্য রাখেন, পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক গোলক চন্দ্র বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ড, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহীদ চুন্নু, নড়াইল সম্মিলতি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ আল আমিন, আ্যাডভোকেট রবীন্দ্রনাথ বিশ্বাস, অ্যাডভোকেট রমা রাণী রায়, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, কবি আল ইমরান প্রমুখ।

জানা যায়, স্বভাব কবি বিপিন সরকার ৮টি কাব্য গ্রন্ত্র, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পালা গান, ১ হাজারের বেশী কবিতা, ১ হাজার হালুই গান, ২ শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন।
নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে এই স্বভাব কবির যাত্রা পালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলা ১৩শ ৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর এলাকার বাহিরডাঙ্গা গ্রামে এই কবি জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৭ নভেম্বর মৃত্যবরণ করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ