করোনাকালীন পরিস্থিতিতে নড়াইল জেলার সাংবাদিকদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা।
তিনি নড়াইল প্রেসক্রাবের সদস্য দৈনিক যায়যায়দিন পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি আল আমিনের হাতে চেক তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরবর্তীতে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসমি উদ্দিন পি পি এম ।
এ সময় নড়াইল প্রেসক্লাব নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিযার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে চেক বিতারণকালে মাশরাফি বলেন, করোনকালীন সময়ে প্রথম শ্রেনীর সম্মুখযোদ্ধা সাংবাদিকরা, যাদেরকে জাতীর বিবেক বলি কিন্তু দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে এই দুর্যোগের মুহুর্তে আমরা সাংবাদিকদের জন্য কিছু করতে পারিনি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন সাংবাদিকদের সরকারিভাবে কোন অনুদান মন্ত্রণালয়ে আসলে অবশ্যই আমাদের নড়াইলের সাংবাদিকরা সেই বরাদ্দ থেকে বঞ্চিত হবে না। তিনি করোনার মহামারিতে মৃত্যুবরণকারী সকল সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান। জেলায় কর্মরত ২৭ জন গণমাধ্যম কর্মীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ২ লাখ ৭০ হাজার টাকার চেক হস্থান্তর করেন মাশরাফি।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051