নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটদলের তারকাদের মিলন মেলায় শেস হয়েছে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এতে‘এস এম সুলতান ক্রিকেট একাদশ’ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
টসে জিতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ এস এম সুলতান ক্রিকেট একাদশকে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে এস এম সুলতান ক্রিকেট একাদশ ৬ উইকেটে ১৪৪ রান করে। জবাবে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ক্রিকেট একাদশ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে। ফলে ৮ রানে জয়লাভ করে এস এম সুলতান ক্রিকেট একাদশ।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-পুলিশের ডিআইজি শেখ নাজমুল আলম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান, টুর্নামেন্টের ব্যবস্থাপক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অধ্যক্ষ রওশন আলী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল প্রমুখ।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে।
উল্লেখ্য,গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ভারচুয়াল ভিডিও কনভারেন্সে খেলার উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, টুর্নামেন্টে নড়াইল এক্সপ্রেস ফাউডেশন,বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ একাদশ,বিজয় সরকার একাদশ,মোসলেম উদ্দিন একদশ,এস এম সুলতান একাদশ এই পাঁচটি দল অংশগ্রহণ করে। এতে দর্শকদের বাড়তি বিনোদনের জন্য কলিফাইয়ার ও ফাইনাল ম্যাচে বাংলাদেশের জাতীয় ক্রিকেট তারকাদের মধ্যে মোহাম্মদ আশরাফুল,আবু হায়দার রনী,সাব্বির হোসের সহ বিভিন্ন ক্রিকেট তারকারা অংশ গ্রহণ করে যে জন্য এই প্রথম বারের মতো নড়াইল বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে দর্শক সবগুলি গ্যালারীতে কানাই কানাই ভর্তি ছিলো।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051