নড়াইলে সবুজে সবুজে ভরবো দেশ বানাবো সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যায়যায়দিনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে নড়াইল পৌর এলাকার দূর্গাপুরে নড়াইল ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন নড়াইল সদর সাব রেজিষ্ট্রার মো: শাহজাহান হোসেন মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক ও সদর হাসপাতালের আরএমও আ ফ ম মশিয়ার রহমার বাবু, রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী মো:সরোযার হোসেন মল্লিক, নড়াইল দলিল লেখক বহমুখি সমবায় সমিতির সভাপতি মো: শাহীদুল ইসলাম মোল্যা, যায়াযায়দিন নড়াইল প্রতিনিধি আল আমিন, ফ্রেন্ডস ফোরামের নড়াইল জেলার সদস্য সচীব ও নড়াইল দলিল লেখক বহমুখি সমবায় সমিতির সাখারণ সম্পাদক মো: আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো: আরমান আলী খান, রুল্যাল
জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদ আলম খান সজল, জেলার বঙ্গবন্ধু সৈণিকলীগের সাধারণ সম্পাদক মো: তোফায়েল হোসেন বিশ্বাস, লেখক মো: ইমদাদুল ইসলাম মোল্যা, লেখক নেতা মো: কাজী রফিকুল ইসলাম লকেট, মোহাম্মদ আলী খান, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মো: মশিয়ার রহমান, লেখক সৈয়দ ফিরোজ হোসেন, জনি মোল্যা, ফ্রেন্ডস ফোরামের মো:কাজী রাকিবুল ইসলাম, স্বপ্নেরখোজের প্রতিষ্ঠাতা মীর্জা গালিব সতেজ, কাজী তুহিন, আব্দুলাহ টিটো, মেহেদী হাসান, খোকন প্রমুখ ।
এদিকে যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সাঈদ হোসেন চৌধুরী সহ যায়যায়দিন পরিবারের সকলের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ভিন্নবার্তা ডটকম/মো: আল আমিন/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051