নড়াইলে মহিলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সভাপতি রাবেয়া খানমের সভাপতিত্বে এ সময় ভিডিওবার্তায় কথা বলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। আগামী ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা এবং কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ওহিদুজ্জামান হিরাকে বিজয়ী করার লক্ষ্যে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেরে স্ত্রী অবঃপ্রধান শিক্ষক নারী নেত্রী আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া খানম, সাধারণ সম্পাদক ইসমত আরা, সহ-সভাপতি রমা রানী রায়, জেলা পরিষদের সদস্য নারী নেত্রী রওশন আরা কবীর লিলি, বীর মুক্তিযোদ্ধা অর্পনা বিশ্বাস,নারী নেত্রী ও দৈনিক ওশানের ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা রোজিসহ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051