নড়াইলে ব্যক্তি উদ্যোগে সদর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক হত দরিদ্র শিতার্থদের মাঝে শীত বস্ত বিতরণ করেছেন ভবানীপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী শহরের রূপগঞ্জের মুস্তারী কমপ্লেক্সের এমডি মোঃ ফয়সাল মুস্তারী। গতকাল শনিবার সন্ধ্যায় দিঘলিয়া নিজ বাস ভবনে ও দিঘলিয়া বাজারে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ফয়সালের পরিবারের সদস্যরা ছাড়াও নড়াইলের সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজের প্রতিষ্ঠাতা মীর্জা গালীব সতেজ সহ অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে ফয়সাল মুস্তারী বলেন,প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথায় অনুপ্রানীত হয়ে এবং শীতের কষ্টে আমার এলাকার মানুষ যাতে কষ্ট না পায় এ সমস্ত হতদরিদ্রদের ইউনিয়ন থেকে চিহ্নিত করে এই শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। ইনশাহআল্লাহ আমাদের এই কর্মসূচী চলমান থাকবে। তিনি তার পরিবারের সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051