“দুঃখ গুলো নিপাত যাক” ভালবাসা সব অটুট থাক” এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে মনিরুজ্জামান স্মৃতি সংঘের আত্মপ্রকাশ উপলক্ষে বিভিন্ন ইভেন্টের তিনদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১৯ ডিসেম্বর শনিবার বিকালে শহরতলীর দূর্গাপুর মরহুম মনিরুজ্জামানের নিজস্ব বাস ভবনের প্লেগ্রাউন্ডে ছয়টি ক্যাটাগরিতে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে ২১ ডিসেম্বর সোমবার মধ্য রাতে পুরস্কার বিতরণের মাধ্য দিয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধশত শিশু কিশোর তরুণ যুবক যুবতী এমনকি ষাটোর্ধ বয়সী ও ভিন্ন ভিন্ন পেশার নারী পুরুষ অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে একই পরিবারের আপন পাঁচ ভাই বোন এক সঙ্গে পুরস্কার তুলে দেন
এ সময় উপস্থিত ছিলেন মরহুম মনিরুজ্জামানের স্ত্রী নড়াইলের বিশিষ্ট শিক্ষানুরাগী মোছাঃ শিরীন জামান, হেলথ কেয়ার ডায়াগনেস্টিকের পরিচালক মোঃআব্দুল হাই, ঝিনাইদহের (অবঃ) শিক্ষক ও এইড ফাউন্ডেশনের কোষ্যাধক্ষ মোছাঃ নুরুন্নাহার কুসুম, ঢাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোছাঃ সাহানা হক, ঝিনাইদহের সমাজকর্মী জিন্নাত রায়হান, বেসরকারী উন্নয়ন সংস্থা পদ্মা ঝিনাইদহের নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, নড়াইলের মনিরুজ্জামান সংঘের ব্যাবস্থাপনা পরিচালক শাহরিয়ার জামান শশি সহ প্রমুখ।
সম্পর্কের বন্ধন অটুট থাকুক সারা আজীবন এই অঙ্গীকার নিয়ে নিজেদের আত্মীয় স্বজনদের নিয়ে প্রথমবারের মত নড়াইলে এই ব্যাতিক্রমী আয়োজন করেছে নতুন আত্ম প্রকাশ করা এই সংগঠনটি।
উল্লেখ্য, মনিরুজ্জামান স্মৃতি সংঘের ব্যাবস্থাপনা পরিচালক জানান, ৬টি ক্যাটাগরীর মধ্যে শিশুদের চকলেট দৌড়ে প্রথম স্থান অধিকার করে ঢাকা প্লেপ্যান স্কুলের ৩য় শ্রেনীর শিক্ষার্থী আনিজা জামান, ২য় হয়েছে ১ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ শামীম ইয়াসার এবং ৩য় হয় নড়াইল ডুমুরতলা সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ তোবা জামান।
মহিলাদের বালিস বদল খেলায় ১ম হয়েছে ঢাকা জেলার গৃহিনী সাদিয়া সুমী, ২য় ঝিনাইদহ জেলার গৃহিনী মোছাঃ জেসমিন ফারযানা এবং ৩য় হয়েছে ঝিনাইদহের মনিংবেল চিল্ডেন একাডেমীর শিক্ষক মোছাঃ সাহিদা খানম। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোরগ লড়াইয়ে প্রথম হয়েছে ঢাকার আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার জামান শশী, ২য় হয়েছে ঝিনাইদহ কাঞ্চনপুর হাই স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ ফারহান আনাম সমিন এবং ৩য় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী ফাইয়ায আনাম স্বনন।
এছাড়াও ৬ দলের মধ্যে ব্যাড মিন্টন খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ান হয়েছে আলভী ও শিবলীর দল এবং রানার্সআপ হয়েছে ইলিয়াছ ও শান্ত এর দল।
ভিন্নবার্তা ডটকম/আল আমিন/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051