1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে ট্রাক চালক বিল্লাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ১২:১৭ pm

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় ট্রাক চালক বিল্লাল বিশ্বাস (৫৫) হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামি কালু ও মিন্টুর ১০দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে বিল্লাল হত্যার বিচার চেয়ে এলাকাবাসী ও পরিবার-পরিজনের উদ্যোগে বুধবার নিহতের বাড়ির সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এলাকার শতাধিক নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন পেশার মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সৈয়দ বোরহান উদ্দিন, সৈয়দ নূর আলী, নিহত বিল্লালের মেয়ে স্কুল শিক্ষার্থী সুমাইয়া খাতুন, ছেলে বাপ্পি বিশ^াস, বোন কোহিনুর বেগম, এলাকাবাসীর পক্ষে শিলা বেগম, জনি বেগম, শেখ কামাল, বাদশা বিশ্বাস, পিয়ার ফকিরসহ অনেকে।
বক্তারা বলেন, সুদের টাকা না পেয়ে বাটিকাবাড়ি গ্রামের বাবু খাঁসহ তার লোকজন গত ৩ ডিসেম্বর সকালে ট্রাক চালক বিল্লাল বিশ্বাসকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরেরদিন সাতজনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় দিঘলিয়া গ্রামের কালু ও মিন্টুকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড মঞ্জুর হয়নি। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ