নড়াইলে এসএসসি ৯৭ ব্যাচের উদ¦্যগে বন্ধু পূর্নমিলনী ও ২০২২ শিক্ষষাবর্ষে মেডিকেলে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বুধবার(৪ মে) রাতে নড়াইলের এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে বন্ধু পূর্নমিলনী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম,গণপূর্ত বিভাগ মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান সবুজ,নড়াইল সদর হাসপালের শিশু বিশেষজ্ঞ মোঃ আলিমুজ্জামান সেতু,ব্যবসায়ী মোঃ আবিদ বাবু,বেসরকারী চাকুরিজিবি অমিত কুমার বিশ্বাস,এ্যাডভোকেট রাজিব আহ্মেদ সহ এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন,চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মধু সরকার প্রমুখ । অনুষ্ঠানে এসএসসি ৯৭ ব্যাচের বন্ধু প্রয়াত পলাশ কুমার কুন্ডুর ছেলেমেয়েদের শিক্ষা সহযোগীতার জন্য একলাখ টাকা অর্থ প্রদান করা হয়। ব্যাচের বন্ধুদের ছেলে-মেয়েরা নানা ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড করেন। বন্ধুরা নিজেরাও গান ও আবৃতি পরিবশেন করেন। সঙ্গীতা অনুষ্টান শেষে র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণীর মধ্য দিয়েই শেষ হয় অনুষ্ঠান।
উল্লেখ্য যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পক্ষে অতিথিদেও মধ্যে যায়যায়দিন ঈদ সংখ্যা উপহার দেওয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051