নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীস্থান-ত্রিমোহনী এলাকায় আত্রাই ও চিত্রা নদীর ভাঙ্গন প্রতিরোধে মাননববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক, ইউপি সদস্য বৈদ্যনাথ ঘোষ, গোবিন্দ সাহা, কল্পনা সাহাসহ ক্ষতিগ্রস্থরা।
বক্তারা বলেন, নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান-ত্রিমোহনী এলাকায় আত্রাই ও চিত্রা নদীর ভাঙ্গনে অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে রয়েছে। তাই ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ক্ষতিগ্রস্থরা।
ভিন্নবার্তা ডটকম/মো: আল আমিন/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051