সর্বাত্মক লকডাউনে শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি সেবা ও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর রয়েছে পুলিশ।
কঠোর লকডাউনের মধ্যেও সচল রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল। তবে, যাত্রীবাহী নয়, চলছে জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহন।
সরকারি নির্দেশনা মেনে পুরোপুরি বন্ধ রয়েছে লঞ্চ, ট্রলার ও স্পিডবোট। পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে আটকাপড়া বেশকিছু যানবাহন বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টার পরে পারাপারের সুযোগ পায়। এরপর শুরু হয় সর্বাত্মক লকডাউন কার্যক্রম। সাধারণভাবেই বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার জন্য সচল রয়েছে ২টি ফেরি। ঘাটের প্রবেশমুখে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051