নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ছাড় নয়। নৌযানের ডেক এবং চেয়ারে ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে। এক্ষেত্রে আমরা খুব কঠোর থাকব।
বুধবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লঞ্চ, ফেরি ও স্টিমারসহ জলযান চলাচল সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভায় (জুম) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাস বা ট্রেনের ক্ষেত্রে যেভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব, লঞ্চের ক্ষেত্রে অনেক সময় সেটা কঠিন। তারপরও আমরা ডেকে ‘মার্কিং’ করে দিয়েছি। মার্কিং অনুযায়ী চলতে হবে। লঞ্চ মালিকরাও যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখান, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর একদিনের মধ্যে রাজধানীতে ফেরার ক্ষেত্রে নৌপথে ফিরতি চাপটা কম হবে। কারণ, কলকারখানা ছুটি থাকবে। বেশিরভাগ মানুষ ঢাকাতেই থাকবে। আর যারা গ্রামে যাবে, তারা ছুটিতে থাকবে। সবার সহযোগিতায় এসব চাপ মোকাবিলা সম্ভব হবে।
এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ এম তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051