
ময়মনসিংহ-১০(গফরগাঁও)আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন,আমাগী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের বেশী ভূমিকা রাখতে হবে।নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে আবারও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।এজন্য নির্বাচনে নারীদের এগিয়ে আসতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা পুরুষদের পাশাপাশি নারীদের সমঅধিকার দিয়েছেন।নারীদের ভাগ্যের উন্নয়নে উপবৃত্তি,মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছেন।দেশের প্রধানমন্ত্রী নারী বলেই চাকরি ক্ষেত্রে নারীদেরকে বেশী অধিকার দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও সালটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে আয়োজিত পুখুরিয়া আশ্রায়ন প্রকল্প মাঠে নারীদের সঙ্গে উঠান বৈঠকে তিনি এ সব কথা বলেন।
এমপি ফাহমী গোলন্দাজ বাবেল আরও বলেন, আমাদের স্পিকার এবং শিক্ষা মন্রী একজন নারী, বিরোধী দলের নেত্রী নারী, বিভাগীয় কমিশনার একজন নারী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন হবে না। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন,সালটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফতাব উদ্দিন টিটো। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক সালটিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
ভিন্নবার্তা/এমএসআই