নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী মোরশেদ আলমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের বিরুদ্ধে। রোববার এ ঘটনায় মোরশেদ লিখিত অভিযোগ করেন। শুক্রবার সেনবাগের ছমির মুন্সির হাটে এক অনুষ্ঠানে মানিক এ হুমকি দেন। এ ধরনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মানিক নৌকার বিরোধিতা করে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের কাঁচি প্রতীকের পক্ষে কাজ করছেন। শুক্রবার দুপুরে নিজের অনুসারীদের নিয়ে কাঁচি প্রতীকের সমর্থনে ‘লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে’ সভার আয়োজন করেন মোরশেদ। সভায় মোরশেদকে রক্তাক্ত করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দেন মানিক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ অভিযোগ করে বলেন, আমার সাধারণ সম্পাদক নৌকার জন্য কাজ না করে স্বতন্ত্রের জন্য কাজ করছে। সে আমাকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার মানিকের মোবাইলে কল দিলেও তিনি ধরেননি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051