1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নৌকার চেয়ারম্যান প্রার্থীকে মারধর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২ ৪:৫৪ pm

সাভারের আশুলিয়ায় নির্বাচন কেন্দ্র পরিদর্শনের সময় নৌকার চেয়ারম্যান প্রার্থীর ওপর বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার গৌরীপুর কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষ আনারস ও ঘোড়া মার্কার কর্মীরা একত্রিত হয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন মাদবর ও তার অর্ধশত কর্মীকে পিটিয়ে আহত করে।

স্থানীয়রা জানান, দুপুরে নৌকা মার্কার প্রার্থী শাহাব উদ্দিন গরীবপুর কেন্দ্র পরিদর্শন করতে গেলে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ পাঁচ শতাধিক লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালান। এ সময় আহত হন শাহাব উদ্দিনসহ অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নৌকার প্রার্থী শাহাব উদ্দিন বলেন, আমি ভোটের পরিস্থিতি দেখতে গেছিলাম। এ সময় আমার ওপর আনারস মার্কার কার্ডধারী কিছু লোকজন হামলা করে। মারধরও করে।

এ বিষয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ বলেন, আমি এসব কিছু জানি না। তিনি মিথ্যা বলছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ