৩১জানুয়ারি ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও দলিয় প্রতিক নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলে মন্তব্য করেন এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং সেই সাথে ইউনিয়ন পর্যায়ের সকল চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বারসহ বিজয়ীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
৩১জানুয়ারি সোমবার সকাল ৮টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১০৮টি ওয়ার্ডের ১২২ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে সর্ব প্রথম এলাকাটিতে ভোট দান কার্যক্রম শুরু হয়ে কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই সন্ধা ৫টায় স্থানীয় ও বিভাগীয় প্রশাসনিক ও গণ মাধ্যমের সহযোগীতায় ভোট সমাপ্ত হয়। এবং ৬টা থেকে আনুমানিক ৭টার মধ্যেই প্রায় সবকটি কেন্দ্রের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।
ফলাফলে প্রাথমিকভাবে জানাযায়, ১নং উথুরা ইউনিয়নে নৌকা প্রতিকে নুরুল ইসলাম, ২নং মেদুয়ারীতে জেসমিন নাহার রাণী, ৩নং ভরাডোবাতে শাহ আলম তরফদার, ৪নং ধীতপুরে লুৎফর রহমান শারফুল, ও ৫নং বিরুনিয়াতে আনারস প্রতিকে সতন্ত্র সামছুল হোসাইন, এবং ৬নং ভালুকাতে শিহাব আমিন খান, ৭নং মল্লিকবাড়ীতে আকরাম হোসাইন, ৮ নং ডাকাতিয়াতে হারুনুর রশিদ, ৯নং কাচিনাতে মুশফিকুর রহমান লিটন, ১০নং হবিরবাড়ীতে তোফায়েল আহমেদ বাচ্চু ও ১১নং রাজৈ ইউনিয়নে নুরুল ইসলাম বাদশা নৌকা প্রতিকে বিপুল ভোটে চূড়ান্ত বিজয় লাভ করেন।
উপজেলা পর্যায়ে যাদের অক্লান্ত পরিশ্রমে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে তারা হলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালম আজাদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ পারভেজ সদস্য কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।
যুবলীগের সভাপতি আনিসুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাজুল হক পারুল, সেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারন সম্পাদক সানা, সাবেক সহসভাপতি বজলুল হক খাঁন, কৃষক লীগের ভালুকা সভাপতি আহসান হাবীব মোহন, সাদারণ সমপাদক আতিকুল ইসলাম জাকারিয়া, শ্রমিকলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, শ্রমিক লীগের আঞ্চলীক সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক খলিলুর রহমান, মৎসজীবী লীগের আহবায়ক খলিলুর রহমান খাঁন জুয়েল, সদস্য সচিব শামীম আল মামুন তানিম ও সদস্য আমিনুল ইসলাম খন্দকার, ওলামা লীগের সাধারন সম্পাদক মাও: মতিউর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিব, আরও বিজয়ী পার্থীগণ ও সাধারন ভোটারগণ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের জনসাধারণ।
উপজেলার ৫নং বিরুনিয়াতে নৌকার পরাজয়ের কথা জানতে চাইলে, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শওকত আলী বলেন রেদুয়ান সারোয়ার রব্বানী আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয়হীনতার কারণে ফেল করেছে। এবং যিনি পাশ করেছেন শামসুল হক তিনি শুরুতেই সতন্ত্র পার্থী ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051