নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর (০১৭১৩....৫৪) ক্লোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। প্রতারকরা জেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি দপ্তর ও সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। দাবি করা টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারকদের দেওয়া সেই বিকাশ নম্বরটি জানিয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন খন্দকার ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ আমাকে ফোন দিয়েছিলেন। তারা জানান, আমার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে উনাদের কাছে টাকা দাবি করা হয়েছে। সেই টাকা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য একটি নম্বরও দেওয়া হয়।’ এ বিষয়ে সবাইকে সর্তক থেকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন ডিসি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে জেলা প্রশাসন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051