নোয়াখালীর চৌমুহনী বাজার মন্দির হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় দুর্গাপূজায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ খবর নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, চৌমুহনীর পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে মো. ইলিয়াস (৩৫), ৭নং একলাশপুর ইউনিয়নের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও একই ইউনিয়নের মৃত আবদুল মমিনের ছেলে খলিলুর রহমান (৫৫)। খলিলুর রহমান মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051