নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলায় দেলোয়ার ও কালামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৪ অক্টোবর) ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার দুই আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার ও তার লোকজন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051