নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
নিহতরা হচ্ছেন,নরো্ত্তমপুর ইউনিয়নের সোহেলের মেয়ে রাইসা আক্তার (৩) ও এবায়েদ উল্যার ছেলে মো.সায়মুন (২)। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের আত্মীয় আলাউদ্দিন রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতোদুপুরে খাবার পর অন্য শিশুদের সাথে নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল রাইসা ও সায়মুন। বিকেলের কোন একসময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে ডুবে যায় তারা। দীর্ঘসময় তাদের দুজনকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। এর একপর্যায়ে বিকেল সোয়া ৫টার দিকে বাড়ির পুকুরের মধ্যে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051