নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইয়াবাসহ আটক, মো. আলী আহাম্মদ (৫৫), কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
নোয়াখালী ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবা এনে কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করত। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মো. আলী আহমেদকে আটক করা হয়। বৃহস্পতিবার আটক মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় আদালতে পাঠানো হবে।
নোয়াখালী জেলা ডিবি পুলিশের ওসি আবু হুসাইন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051