1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নোয়াখালীতে অজ্ঞাত পরিচয় কঙ্কাল উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ ১:৩৩ pm

নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি পরিত্যক্ত ভিটি থেকে এক অজ্ঞাত পরিচয় কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার উপজেলার কাবিলপুর ইউনিয়েনর ৬নং ওয়ার্ডের পতেপুর গ্রামের পপুলার বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন একটি পরিত্যক্ত ভিটি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ১নং ওয়ার্ডের আতর মিয়া পন্ডিত বাড়ির বাহার আলীর ছেলে রনি (২০) পপুলার বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দেখতে পায় একটি পরিত্যক্ত লেবার ভিটির মধ্যে পশুপাখি মাঠি খুঁড়ে খুব ডাকাডাকি করছে। সে বাড়িতে গিয়ে তার বাবাকে এ ঘটনা জানিয়ে বলে ওখানে কি আছে যে পশুপাখি এমন ডাকাডাকি করছে। আপনি ওই ভিটিতে গিয়ে দেখে আসুন। ছেলের কথা মত তিনি গিয়ে দেখতে পান ওখানে শরীরের বিভিন্ন অংশের বেশ কয়েটি অংশের হাড় পড়ে আছে। একপর্যায়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে।

রনি আরো জানান, তাদের সাথে প্রতিবেশি একটি পরিবারের সাথে সম্পত্তির বিরোধ চলছে। গত (৯ নভেম্বর) থেকে তার ভাই মো.ইব্রাহীম (১৬) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি জিডি করেছে তাদের পরিবার। রনি আরো দাবি করেন, কঙ্কালের পাশে তার নানীর ব্যবহৃত একটি শাড়ি পাওয়া গেছে। তারা ধারণা করছে,উদ্ধারকৃত কঙ্কালটি তার ভাই ইব্রাহীমের হবে।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, একটি কঙ্কালের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে কঙ্কালটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। যদি কেউ কঙ্কালটি তাদের কোনো লোকের বলে দাবি করে তাহলে ডিএনএ পরীক্ষা করা হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ