1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ৬:১৪ pm

রাজধানীর ওয়ারীতে নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে অরিত্র সাহা (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে ওয়ারীর যোগিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

অরিত্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারদী বাজার এলাকার শম্ভু সাহার ছেলে। বর্তমানে তারা ওয়ারী থানার ৫ নম্বর যোগিনগর হাজী সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

অরিত্র সাহার বড় ভাই লোকনাথ সাহা বলেন, আমার ভাই মাদকাসক্ত ছিল। দুপুরে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চায়। পরে মা টাকা দিতে না চাইলে এ নিয়ে ঝগড়া হয়। পরে সে নিজ রুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। পরে দরজা খুলে দেখা যায় সে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানাকে জানিয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ