বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এত আর্থিক ভাবেও সাশ্রয়ী বলে মন্তব্য করেছেন ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্স ও ডিলরেট এর যৌথ উদ্যোগে আয়োজিত “ক্রস বর্ডার পাওয়ার ট্রেডিং” শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় এমন মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও উপ আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। ইতোমধ্যে ভারত হতে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। নেপাল হয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। ভূটানের সাথে আলোচনা চলছে। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাষ্টার প্ল্যানেও ক্রস বর্ডার ট্রেড এর মাধ্যমে ১৫ শতাংশ বিদ্যুৎ অর্থাৎ ২০৪১ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নির্দেশনা রয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন,বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ দূতাবাসের মিশন উপপ্রধান মিজ জুঅ্যান ওয়াগনার ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051