নেপাল সেনাবাহিনীর অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী উপহার হিসাবে দিয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকাতে বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূত ডা. বানসিধর মিশরাকে এসব সামগ্রী হস্তান্তর করেন।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে- বিভিন্ন প্রকারের জরুরি ওষুধ, পিপিই সেট, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ, এক্সামিনেশন গ্লাভস ইত্যাদি। সেনাবাহিনীর এ সহায়তা নেপাল সেনাবাহিনীকে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, বন্ধুপ্রতীম প্রতিবেশী নেপালে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলকে চিকিৎসা ও খাদ্য সহায়তায় দেশটিতে পাঠানো হয়েছিল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051