
নেপালে ইমার্জিং অ্যাথলেটস জুনিয়র টেনিস ট্যুর এশিয়ান অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের মেয়ে হুমায়রা হায়দার জারা।
শুক্রবার (২২ নভেম্বর) দেশটির রাজধানী কাঠমান্ডুতে এই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে প্রথমে রুপা জেতেন জারা। এরপর মেয়েদের দ্বৈতে ভারতের নাইমা হুসেইনের সঙ্গে জুটি গড়েও রুপা নিশ্চিত করেন তিনি।
এককের ফাইনালে জারাকে হারিয়ে দেন নেপালী খেলোয়াড় শিভালি গুরুং। আর দ্বৈতে জারা-নাইমা জুটি ফাইনালে হেরে যায় নেপালের শিভালি ও মালদ্বীপের আইশাথ কারিন জুটির কাছে।
এর আগেও হুমায়রা হায়দার জারা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। ২০২২ সালে ইউরোপিয়ান বয়সভিত্তিক ওপেন টেনিস প্রতিযোগিতার বালিকা এককে তৃতীয় স্থান ও বালিকা দ্বৈতে রানার আপ হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051