1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেপালের ভূমিকম্পে কাঁপল দিল্লি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ১১:০৩ am

নেপালে শনিবার রাতে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ভারতের রাজধানী দিল্লিসহ পাশের প্রদেশ উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার রাত ৮টা দিকে দিল্লিতে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। এ সময় অনেকে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন। পার্শ্ববর্তী নয়ডা এবং গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

এ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কেঁপে উঠল ভারতের রাজধানী। গত ৯ নভেম্বর ভোর রাতে কেঁপে উঠেছিল দিল্লি। সেবারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল।

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। রিখটর স্কেলে মাত্রা ছিল ৬.৪। ওই ভূমিকম্পে নেপালে মারা গিয়েছিল ৬ জন, আহত হন ৮ জন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ