
নেত্রকোনা প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচার প্রচারণা। ধানের শীষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুবদলের নেতাকর্মীরা।
জেলার গুরুত্বপূর্ন আসন (সদর-বারহাট্রা) নেত্রকোনা-২ এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
দলীয় এ প্রার্থীকে জয়ী করতে মাঠে নেমেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে জেলা শহরের সাতপাই এলাকায় রেলক্রসিং বাজারসহ কয়েকটি মহল্লায় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা হাসনাত হাসান সৈকতের নেতৃত্বে শুক্রবার সকালে ভোটারের ধারে ধারে গিয়ে স্লোগানে স্লোগানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচারণা ও ধানের শীষের লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ডাঃ আনোয়ারুল হককে জয়ী করার আহবান জানান তারা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051