নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইরফান মিয়া (২৬) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান মিয়া মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের আলম মিয়ার ছেলে।
জানা গেছে, চালক ইরফান মিয়া একটি মাছ বোঝাই পিকআপ নিয়ে মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে বিপোরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ইরফান ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে থানা পুলিশ গাড়ি দু’টি জব্দ করে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান,দুর্ঘটনায় পিকআপের বডি খুলে গেছে। পিকআপটি ভুলপথে চালানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051