সুস্থ্য দেহ সুন্দর মন "আমরা খেলাধূলা করি মাদকমুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় গঠন করা হয়েছে স্পোটর্স সেন্টার নামে একটি সংগঠন। নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম চত্বরে নতুন কমিটি গঠনের মাধ্যমে এই সংগঠনটির আত্বপ্রকাশ ঘটে ।
সংগঠনের উদ্দোক্তা বিশিষ্ট ক্রীড়াবিদ ফজলুর রহমান খানকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা আর.কে.এম সালাউদ্দিন অসিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নবসৃষ্ট ক্রীড়া শিক্ষা ও জনহিতকর সামাজিক এই সংগঠনটির কার্যকরী কমিটি গঠন করা হয় ।
কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি ভজন দাস,সহ-সভাপতি সুভাষ ভদ্র,সহ-সভাপতি শফিক হাওলাদার দোলন,যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার জাহান সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার,ক্রীড়া সম্পাদক মোঃ মূখলেছুর রহমান,সহ-ক্রীড়া সম্পাদক রুবিনা আক্তার,দপ্তর সম্পাদক পবিত্র কুমার ভট্রাচার্য্,প্রচার প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান।
এ বিষয়ে স্পোটর্স সেন্টারের সভাপতি ক্রীড়াবিদ ফজলুর রহমান খান বলেন,আজকের যারা শিশু লেখাপড়ার পাশাপাশি তাদের নিজেদের শরীর মন সুস্থ্য রাখতে এবং ভবিষ্যতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমরা পূর্ব থেকেই স্টেডিয়াম মাঠসহ অন্যান্য স্থানে শিশুদের ফুটবল ক্রিকেট সাঁতারসহ অন্যান্য ত্রীড়াশিক্ষার প্রশিক্ষণ দিয়ে আসছি। নতুন করে কমিটি গঠনের মাধ্যমে স্পোটর্স সেন্টার নামে এই সংগঠনটি জেলার ক্রীড়া শিক্ষার ক্ষেত্রে অন্যন্য ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051